সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘অবৈধ অর্থ উপার্জনে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • 41

ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে ‘অবৈধ অর্থ উপার্জনে ব্যস্ত থাকার’ অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে ইসলামী ছাত্রশিবির বগুড়া কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, তা জাতীয় সংসদ নির্বাচনেও বজায় রাখবেন আপনারা।

তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ ও সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র গঠনে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব তৈরির মাধ্যমেই শিবির সেই লক্ষ্যে কাজ করছে। অনেক ছাত্রসংগঠন যেখানে শিক্ষার্থীদের উত্তেজনাকেন্দ্রিক রাজনীতিতে জড়ায়, সেখানে শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ দেয়।

শিবির সেক্রেটারি বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের তরুণ সমাজ বৈশ্বিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে। বিশ্ব যখন প্রযুক্তিগত উন্নতির সর্বোচ্চ শিখরে, তখন বাংলাদেশে উচ্চশিক্ষিত লাখও তরুণ বেকার হয়ে সমাজের বোঝা হয়ে আছেন। কিন্তু রাষ্ট্র তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

তিনি বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের। প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে পারলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রূপ নিতে পারবে। আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজকে ভূমিকা রাখতে হবে।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের ভবিষ্যৎ গঠনে ক্যারিয়ার নির্দেশনা, মূল্যবোধভিত্তিক শিক্ষা ও ইতিবাচক নেতৃত্ব বিকাশ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় বগুড়া শহর ও জেলা শাখার সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‘অবৈধ অর্থ উপার্জনে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : ছাত্রশিবির সেক্রেটারি

আপডেট টাইম : ০৬:০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫