সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রোহা ও কালিঞ্জা–নওদাসালুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।
প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উর্বর টপসয়েল কাটার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযানকালে দুই স্থানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার ফলে জমির উৎপাদনশীলতা নষ্ট হয়, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, “অবৈধ মাটি কাটার খবর পেলেই সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
অভিযান পরিচালনার সময় পুলিশ ফোর্সসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্থানীয় কৃষকরা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিনিয়ত টপসয়েল কাটার কারণে তাদের জমির ক্ষতি হচ্ছিল। কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ফলে এসব অনিয়ম কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রায়গঞ্জ উপজেলা প্রশাসন

আপডেট টাইম : ০৮:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫