সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

অভিনয়

মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন

এই পৃথিবীর নাট্যশালায় চলে কত অভিনয়,
কেউ এখানে সাধু সাজে, কেউ ভিলেনের পরিচয়।।
রাজার বেশে রাজাধিরাজ, করে যে কত কর্ম,
কখনও করে কাজ ‘হিতকর, কখনও মহা অধর্ম।।
বিচারের নামে প্রহসন করে! জীবন করে যে নাশ,
এমন বিচারে দিন শেষে দেখে-নিজেই খেয়েছে বাঁশ।।
পুত্র ঘোরে পাগলের বেশে, বউ হয় হাতছাড়া,
মেয়েরা বোঝে না ভালো মন্দ! হতে হয় দিশেহারা।।
গরীব ঠকাতে, দিন রাত জুড়ে চালাকি করে যে কত,
আসলে ঠকাতে পারে কি কেউ? নিজেই হারে অবিরত ।।
মৃতের ওয়ারিশকে ঠকাবে তাই-কত ভাব যে ধরে ধরায়,
শেষে দেখা যায় সবই শেষ তার- মাটিতে শুধুই গড়ায়।।
কূটনামি করে! এ বাড়ির কথা ও বাড়িতে গিয়ে কয়,
ভাবে মনে মনে কাজটি’ করেছে! হবেই তাহার জয়।।
ওমা! সবই যেন ফাঁকি ঝুকি! মরীচিকা সবখানে,
লাভ হয় না বেলা শেষে আর নৌকার গুন-টেনে।।
নাটক শেষে পর্দা নামে-থেমে যায় অহমিকা,
শ্বাস-প্রশ্বাস চলে না দেহতে, নাটকের যবনিকা।।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অভিনয়

আপডেট টাইম : ১১:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬