সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫ আসামি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার বেলুহার গ্রামের মতিউর রহমানের ছেলে শান্ত সন্যামত (২৫) ও ছয়গ্রাম এলাকার সন্তোষ বাড়ৈর ছেলে মিঠুন বাড়ৈকে (২৬) শান্ত সন্যামতের মাছের ঘেরের পাশ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই রাতে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের হাবিব সরদারের ছেলে আহাদ সরদার (২৫), ফুল্লশ্রী গ্রামের ইউনুস পাইকের ছেলে অন্তর পাইক (২১) ও পূর্ব সুজনকাঠি গ্রামের টিএম সেলিমের ছেলে জিহাদ ইবনে সেলিম জয়কে (২৪) সুজনকাঠি এতিমখানা মোড় থেকে ৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

One thought on “আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫ আসামি গ্রেপ্তার

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৫ আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬