সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আজ বিশ্ব শিক্ষক দিবস

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 44

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

একজন শিক্ষক মোমবাতির মতো, নিজে জ্বলে অন্যদের আলো দেন। শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার পরিশ্রম, ভালোবাসা আর ত্যাগ লুকিয়ে থাকে। কিন্তু সেই ত্যাগের কথা আমরা কতবার ভাবি? প্রিয় শিক্ষক কে—এই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারি। কিন্তু কখনো কি সেই শিক্ষকের বলেছেন, ‘ধন্যবাদ আপনাকে, আপনি আছেন বলেই আমি আজকের আমি।’

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান কীভাবে মানুষ হতে হয়। তবু জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই ভুলে যাই তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার কথা। তবে আজ কেন শিক্ষকদের নিয়ে এত কথা। কারণ আজ রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। আজকে একটি ধন্যবাদ, হাসি, আর একটুখানি সম্মানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের দিন। শিক্ষকরা কখনোই বেশি কিছু চান না।

শিক্ষক সভ্যতার অগ্রদূত, জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। তার হাতে রচিত হয় প্রজন্মের চিন্তা, নৈতিকতা ও চরিত্রের ভিত্তি। তাই তাকে বলা হয় গুরু—যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। জ্ঞানের আলো ছড়িয়ে তারা তৈরি করেন সৎ, নৈতিক ও সচেতন নাগরিক। শুধু পাঠ্যবই নয়, জীবন গড়ার পথও দেখান তারা। তাই শিক্ষককে মানুষ গড়ার কারিগর বলা হয়।

আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ দিবস পালিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এ দিবসটি পালিত হয়, যেখানে এডুকেশন ইন্টারন্যাশনাল ও এর সহযোগী ৪০১টি সংগঠন মূল ভূমিকা রাখে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। কয়েক বছর ধরে এটি সরকারিভাবেও উদযাপিত হচ্ছে।

১৯৯৩ সালে প্যারিসে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ অক্টোবর দিনটিকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের বছর, অর্থাৎ ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউনেস্কোর অনুমোদিত আলাদা আলাদা প্রতিপাদ্যে প্রতিবছর এ দিবসটি উদযাপিত হয়ে আসছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আজ বিশ্ব শিক্ষক দিবস

আপডেট টাইম : ১১:২৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫