সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

 “আবার নিবো খুঁজে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 55

 মোঃ শিবলী নোমান

শরতের শিউলি ফুল হয়ে
তুমি এসেছিলে।
রাতের বেলায় ফুটে তুমি
সকালে ঝরে গেলে।

এত অল্প সময়ের জন্য
কেন তুমি এলে?
অল্প সময়ের ফুল হয়ে
কি সুখ পেলে?

শিউলি ফুল ঝরে গেলে
গাথা যায় মালা।
তুমি চলে গেলে চোখে
অশ্রু করে খেলা।

অশ্রু দিয়ে কখনো তাই
যায়না মালা গাঁথা।
অশ্রু দিয়ে ভিজে যায়
সেই স্মৃতির পাতা।

স্মৃতি ভরা সেই স্বপ্ন
ভিজে চোখের জলে।
শিউলি ফুলের মত কেন
তুমি ঝরে গেলে।

স্মৃতি হয়ে থেকো তুমি
শিউলি ফুলের মাঝে।
শরৎ এলে তোমায় আমি
আবার নিবো খুঁজে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

 “আবার নিবো খুঁজে”

আপডেট টাইম : ০১:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

 মোঃ শিবলী নোমান

শরতের শিউলি ফুল হয়ে
তুমি এসেছিলে।
রাতের বেলায় ফুটে তুমি
সকালে ঝরে গেলে।

এত অল্প সময়ের জন্য
কেন তুমি এলে?
অল্প সময়ের ফুল হয়ে
কি সুখ পেলে?

শিউলি ফুল ঝরে গেলে
গাথা যায় মালা।
তুমি চলে গেলে চোখে
অশ্রু করে খেলা।

অশ্রু দিয়ে কখনো তাই
যায়না মালা গাঁথা।
অশ্রু দিয়ে ভিজে যায়
সেই স্মৃতির পাতা।

স্মৃতি ভরা সেই স্বপ্ন
ভিজে চোখের জলে।
শিউলি ফুলের মত কেন
তুমি ঝরে গেলে।

স্মৃতি হয়ে থেকো তুমি
শিউলি ফুলের মাঝে।
শরৎ এলে তোমায় আমি
আবার নিবো খুঁজে।