সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিপর্যয়ের মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ Logo আর্সেনালের মিডফিল্ডারের প্রশংসায় পঞ্চমুখ ক্যারাগার Logo হিলি সীমান্তে বিজিবির হাতে ১৪৯ বোতল ভারতীয় সিরাপ জব্দ Logo আমুসহ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন Logo রোগীকে বাঁচাতে নিজেই রক্তদাতা হলেন চিকিৎসক Logo মণিপুরে জাতিগত সংঘাতের জেরে প্রাণ গেল পাঁচজনের Logo কৃষক কার্ডের মাধ্যমে জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস Logo আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন দেওয়া হলো কাভার্ডভ্যানে Logo তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে, মিলছে নতুন তথ্য Logo যুদ্ধবিরতি শেষ, রাশিয়া-ইউক্রেনের সতর্কবার্তা অ্যাপে সাইবার হামলা

ইউক্রেনের ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রুশ হামলা

ছবি: আরটি

ইউক্রেনের একটি ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রাশিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় জানায়, ওডেসা ও চেরনোমোরস্ক এলাকায় এসব স্থাপনায় হামলা চালানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেরান ড্রোন ব্যবহার করে চেরনোমোরস্কের নোভা পোশতার একটি লজিস্টিকস কেন্দ্র এবং ওডেসার একটি ডাটা সেন্টারে হামলা চালানো হয়েছে। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এতে দুই স্থাপনায় সরাসরি হামলার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে।

রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন ডাটা সেন্টারেও হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে মস্কো। এসব হামলায় ইন্টারনেট ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে দাবি করা হয়েছে।

রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়া দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া একটি ড্রোন নিয়ন্ত্রণকেন্দ্র, একটি আকাশ নজরদারি রাডার, সামরিক কাজে ব্যবহৃত পরিবহন অবকাঠামো, অস্ত্রের গুদাম ও ড্রোন সংরক্ষণকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ১৪৭টি স্থানে এসব হামলা চালানো হয়। এসব স্থানে ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থানও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দিনিপ্রো নদীর ওপর কিয়েভের সেভেরনি সড়ক সেতুতেও হামলা চালানো হয়েছে। সেতুটি সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করা হতো বলে দাবি করেছে মস্কো।

রাশিয়ার দাবি, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চারটি গাইডেড বোমা, যুক্তরাষ্ট্রের তৈরি তিনটি হিমার্স রকেট এবং ১ হাজার ২২২টি ড্রোন ভূপাতিত করেছে।

এ ছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ বাহিনী তাদের ঘেরাও আরও শক্ত করেছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি উত্তর ও মধ্য দোব্রোপিলিয়া এলাকায়ও রুশ সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। ইউক্রেন রাশিয়ার জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতে ড্রোন হামলা জোরদার করার পর মস্কোও ইউক্রেনের সামরিক শিল্প, বন্দর, জাহাজ চলাচল ও সামরিক সরবরাহব্যবস্থার ওপর হামলা বাড়িয়েছে।

রাশিয়ার দাবি, তাদের হামলার লক্ষ্য ইউক্রেনের যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত অবকাঠামো। তবে এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাশিয়ার তেল স্থাপনায় হামলা আরও বাড়ানোর ঘোষণা দেন। এর পরদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইউক্রেনে হামলা জোরদারের ঘোষণা দেয়। নতুন করে উত্তেজনা বাড়লে এর জন্য জেলেনস্কিকেই দায়ী করা হবে বলে মস্কো জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপর্যয়ের মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ

ইউক্রেনের ডাটা সেন্টার ও লজিস্টিকস কেন্দ্রে রুশ হামলা

আপডেট টাইম : ১০:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬