মোঃ শিবলী নোমান
রোজা রেখে ইফতারি করলে
মনে শান্তি হয় ।
রোজা ছাড়া এই শান্তি
কভু পাবার নয়।
আল্লাহ যখন রোজাদারদের
কবুল করে নেন।
রোজাদারদের মনে আল্লাহ
শান্তি তখন দেন।
শান্তির মালিক আল্লাহতালা
জেনে রেখো ভাই।
আল্লাহর কাছে এই শান্তি
হাত পেতে চাই।
রোজা থেকে পরনিন্দা আর
গীবত নাহি করি।
আল্লাহ সন্তুষ্টি পেতে হলে
গীবত দেই ছাড়ি।
রোজা রাখতে কেহ যেন
অবহেলা নাহি করি।
আল্লাহর কাছে মঙ্গলের জন্য
দু’হাত তুলে ধরি।
যদি আল্লাহর সন্তুষ্টির জন্য
রোজা রাখ তবে।
সেই রোজা আল্লাহ তাআলা
কবুল করে নিবে।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















