সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, বিতর্কিত বক্তব্য

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হাত উঁচিয়ে ধরেন রংপুর মহানগরের আমির এটিএম আযম খান। ছবি : সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে ‘হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও বড় কোরবানি’ বলে উল্লেখ করেছেন জামায়াতের রংপুর মহানগরের আমির এটিএম আযম খান।

গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে শোনা গেছে, জামায়াত নেতা এটিএম আজম খান বলছেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে মোবাইল করল আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়। তা আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বললেন যে, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হইছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এ সময় উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ বলেন।’

তিনি বলেন, ‘কোথা থেকে মেসেজ, এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। তার পরপরই কেন্দ্রীয় নেতারা আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তো আল্লাহর শুকরিয়া, আমাদের মোত্তালিব মামা, মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল। মনের দুঃখ, এরে দুঃখ রাখা যাবে না, এটা শক্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের টিকতেই হবে।’

এটিএম আজম খান রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। জোটগত কারণে এই আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হলে এটিএম আজম খান মনোনয়ন জমা দেননি। এনসিপি প্রার্থী আখতার হোসেনের সমর্থনে তিনি নির্বাচনী সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।

One thought on “‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, বিতর্কিত বক্তব্য

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, বিতর্কিত বক্তব্য

আপডেট টাইম : ০৬:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬