সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 185

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েল-গাজার যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইয়েমেনে। দেশটির রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। এ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

কাতার-ভিত্তিক সংম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সানায় তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাদের দাবি, তারা একটি সামরিক কমপ্লেক্সে থাকা প্রেসিডেন্সিয়াল প্যালেস টার্গেট করেছে। তবে হুথি বিদ্রোহীরা বলছেন, প্রাসাদটি দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল এবং হামলাটি বেসামরিক অবকাঠামোয় চালানো হয়েছে।

হুথি-সমর্থিত আল মাসিরাহ টেলিভিশন জানায়, হামলায় ছয়জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, হুথি সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার জবাব দিতেই তারা এই অভিযান চালিয়েছে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের আক্রমণ চলবে।

হুথি নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, ইসরায়েলের আগ্রাসন আমাদের থামাতে পারবে না। গাজার প্রতি সমর্থনে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করব। অন্যদিকে হামাস একে আরব সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬

আপডেট টাইম : ০৬:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫