সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ইরানে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—উঠছে এমন অভিযোগ

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই তেহরানের জন্য অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং; যার মধ্যে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে।

শনিবার (১১ এপ্রিল) সিএনএন’র এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, সম্ভাব্য এই সরবরাহ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক দুই সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় হয়েছে এবং মিত্রদের মাধ্যমে নির্দিষ্ট কিছু অস্ত্র পুনরায় সংগ্রহের চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্র সরবরাহ সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে গোপনে পাঠানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে, যাতে উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এতে আন্তর্জাতিক নজরদারি এড়ানোর কৌশলও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গোয়েন্দাদের দাবি, চীন বিশেষভাবে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাড) সরবরাহের বিষয়টি বিবেচনা করছে। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং নিম্ন উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম।

তবে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের উল্লেখ করতে গিয়ে গোয়েন্দারা বলেন, একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইরান একসময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। সেই ঘটনার পর মার্কিন বাহিনীকে উদ্ধার অভিযান চালাতে গিয়ে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে হয়।

অন্যদিকে, এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। তাদের দাবি, চীন কখনোই যুদ্ধরত কোনো দেশে অস্ত্র সরবরাহ করে না এবং মার্কিন গোয়েন্দাদের এই তথ্য ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।

চীনের পক্ষ থেকে আরও বলা হয়, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা আন্তর্জাতিক নীতিমালা মেনে চলে এবং অপ্রমাণিত তথ্যের ভিত্তিতে উত্তেজনা বাড়ানো থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংঘাত সংশ্লিষ্ট দেশগুলোকে পরিস্থিতি শান্ত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ইরানে অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—উঠছে এমন অভিযোগ

আপডেট টাইম : ০৬:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬