সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঈদযাত্রায় যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছেন কর্মজীবী মানুষ। যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কসহ উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে নেমেছে ঘরে ফেরা মানুষের ঢল। ফলে সেতুতে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে সেতু দিয়ে।

এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৯ লাখ টাকারও বেশি। 

বুধবার (১৮ মার্চ) দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে তিন কোটি ৩৯ লাখ চার হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। সেতুর পূর্ব টোল প্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২৭ হাজার ৪৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোল প্লাজায় ১৯ হাজার ৪৪৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৬ লাখ চার হাজার ৮০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মঙ্গলবার ভোর থেকে যানবাহনের চাপ বেড়েছে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে। গাড়ির বাড়তি চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজার প্রান্তে দুটি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে।

নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঈদযাত্রায় যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

আপডেট টাইম : ০৫:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬