সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ঈদযাত্রার চারদিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকা টোল আদায়

ঈদযাত্রার চারদিনে যমুনা সেতুর ওপর দিয়ে পৌণে দুই লাখেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ১৩ কোটি টাকারও বেশি।

শুক্রবার (২০ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শুরু করে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে গাড়ী চলাচল করেছে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি। বিপরীতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ১০ লাখ ১৫ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে ১৬ মার্চ ৩৫ হাজার ৬৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩ গাড়ীর বিপরীতে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০, ১৮ মার্চ ৫১ হাজার ৫৮৪টি যানের বিপরীতে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ ও ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহনের বিপরীতে ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতুর রক্ষণাবেক্ষন ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন  এসব তথ্য নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলণায় দুই থেকে আড়াই গুণ যানবাহন চলাচল করেছে। চারদিন ধরেই মহাসড়কে গাড়ীর চাপ ছিল। শুক্রবার ভোর থেকে মহাসড়ক ফাকা হতে শুরু করেছে।

তিনি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ঈদযাত্রার চারদিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকা টোল আদায়

আপডেট টাইম : ০৪:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬