সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট: যমুনা সেতুতে ঘণ্টায় ২ হাজার গাড়ী পার

আজ থেকে ঈদের ছুটি শুরু। গতকাল সোমবার রাত থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোন যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে মহাসড়কে সার্বিক নিরাপত্তায় জেলা ও হাইওয়ে মিলে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে যমুনা সেতুতে প্রতি ঘণ্টায় পারাপার হচ্ছে ২ হাজারেরও বেশি যানবাহন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি গাড়ী পারাপারের বিপরীতে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায় হয়েছে।

সরেজমিনে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকা ঘুরে দেখা যায় স্বজনদের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। বাস, ট্রাক ছাড়াও পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে হাজার হাজার মানুষ গন্তব্যে যাচ্ছে। ফলে বেড়েছে যানবাহনের চাপ।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৫৮ টি যান চলেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২০ হাজার ৭৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৫৮৩ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বাড়ছে। মঙ্গলবার ভোর থেকে প্রতি ঘণ্টায় ২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

যমুনা সেতু থেকে পাচলিয়া পর্যন্ত মহাসড়কে দায়িত্বরত সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, গাড়ীর সংখ্যা বাড়লেও স্বাভাবিক গতিতেই গাড়ীগুলো চলাচল করছে। কোথাও কোন যানজট বা ধীরগতি নেই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের প্রায় দেড়শো সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছে। আমাদের প্রতিজন অফিসারের কাছে রয়েছে বডি ক্যামেরা।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মহাসড়কে তিন শিফটে জেলা পুলিশের সাড়ে ৬শ’র বেশি পুলিশ নিয়োজিত করা হয়েছে। নিয়মিত ডিউটির বাইরে পেট্রোল টিম, মোবাইল টিম ও পিকেট টিম মোতায়নে রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট: যমুনা সেতুতে ঘণ্টায় ২ হাজার গাড়ী পার

আপডেট টাইম : ১২:১৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬