সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্টোপথে চলতে গিয়ে অজ্ঞাত যান চাপায় ভ্যানচালকের মৃত্যু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 88

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় উল্টোপথে গাড়ি নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহনচাপায় চাপায় রাজু আহমেদ (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাটিকুমরুল গোলচত্বরের পূর্বপাশে ধোপাকান্তি ওভার ব্রীজের নীচে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, রাজু আহমেদ পাবনা রুট থেকে ভ্যান নিয়ে উল্টোপথে ঢাকা রুটের পাঁচলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহনচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্টোপথে চলতে গিয়ে অজ্ঞাত যান চাপায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট টাইম : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫