সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

এইচএসসির ফল প্রকাশের ভুয়া বিজ্ঞপ্তি

আগামী ২৯ অক্টোবর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিকে পুরোপুরি অসত্য, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সূচি সংক্রান্ত সামাজিক মাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষা বোর্ডের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষা বোর্ডগুলো এখনও ফল প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করেনি।

এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা গ্রহণ কিংবা ফলাফল সংক্রান্ত যেকোনো দাপ্তরিক সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো অপ্রমাণিত তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করা কিংবা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। একই সঙ্গে যেকোনো ধরণের গুজব ছড়ানো থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

এইচএসসির ফল প্রকাশের ভুয়া বিজ্ঞপ্তি

আপডেট টাইম : ০৯:১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬