সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

একটি হৃদয়ের টানে”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 53
 শিবলী নোমান 
মনের আয়নায় একটি ছবি
    দেখেছিলাম আগে।
সেই ছবিটি এখনো আমার
    মনের মাঝে জাগে।
কখনো সে চাঁদ হয়ে
     মনে আকাশে থাকে।
রাত জাগা পাখির মত
     গভীর রাতে ডাকে।
কখনো সে  জ্যোৎস্না হয়ে
      বিলিয়ে দেয় আলো।
মনের আকাশ জ্বলে ওঠে
     থাকেনা আঁধার কালো।
ভোরের সূর্যের মিষ্টি আলোয়
      তাকে যায় দেখা।
পাখির মতো উড়ে বেড়ায়
      ঝাঁপিয়ে ডানা পাখা।
আবার কখনো সে সূর্যমুখী
       ফুল হয়ে হাসে।
কখন আবার নীল আকাশে
       মেঘ হয়ে ভাসে।
ফুলের সুবাস ছড়িয়ে দিয়ে
        সাড়া ফেলে মনে।
এসব কিছুই ঘটে শুধু
        একটি হৃদয়ের টানে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

একটি হৃদয়ের টানে”

আপডেট টাইম : ১১:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
 শিবলী নোমান 
মনের আয়নায় একটি ছবি
    দেখেছিলাম আগে।
সেই ছবিটি এখনো আমার
    মনের মাঝে জাগে।
কখনো সে চাঁদ হয়ে
     মনে আকাশে থাকে।
রাত জাগা পাখির মত
     গভীর রাতে ডাকে।
কখনো সে  জ্যোৎস্না হয়ে
      বিলিয়ে দেয় আলো।
মনের আকাশ জ্বলে ওঠে
     থাকেনা আঁধার কালো।
ভোরের সূর্যের মিষ্টি আলোয়
      তাকে যায় দেখা।
পাখির মতো উড়ে বেড়ায়
      ঝাঁপিয়ে ডানা পাখা।
আবার কখনো সে সূর্যমুখী
       ফুল হয়ে হাসে।
কখন আবার নীল আকাশে
       মেঘ হয়ে ভাসে।
ফুলের সুবাস ছড়িয়ে দিয়ে
        সাড়া ফেলে মনে।
এসব কিছুই ঘটে শুধু
        একটি হৃদয়ের টানে।