সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

একযুগ আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

একযুগ আত্মগোপনে থাকা স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মিয়াকে (৫০) গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের ছেলে মো: মানিক মিয়া ২০০৮ সালে বিয়ের তিনদিন পর নববধূ মালিহা খাতুনকে (২০) হত্যা করে পালিয়ে যান। এ বিষয়ে মামলা হলে আদালত দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আসাদুজ্জামান শাকিল ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমানের নির্দেশনায় এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মানিক মিয়াকে গ্রেফতার করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, আসামি মানিক মিয়াকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

একযুগ আত্মগোপনে ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

আপডেট টাইম : ০৮:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬