সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“একুশ”

মোঃ শিবলী নোমান

মোঃ শিবলী নোমান 
একুশের কারণেই আজ মোরা
       বাংলায় কথা বলি।
ভাষা আদায়ের জন্যই সেদিন
       লেগেছিল বুকে গুলি।
রফিক, শফিক, জব্বার, বরকত
       তাদের রক্তের দান।
আজ বাংলা মোদের প্রাণের ভাষা
        বাংলাই যেন প্রাণ।
রক্তের বিনিময়ে পেয়েছি মোরা
       প্রাণের বাংলা ভাষা।
এই বাংলায় ভাষায় কথা বলবো
       এটিই ছিল আশা।
তারা বাংলা ভাষা আদায়ের জন্য
          নেমেছিল রাজপথে।
এই ভাষার জন্যই সেদিন তারা
          দিয়েছিল বুক পেতে।
সেই বুকে রক্তে হয়েছিল সেদিন
       পীচঢালা পথ লাল।
তারা বাংলার আকাশে নক্ষত্র হয়ে
        থাকবে চিরকাল।
যারা জীবন দিয়ে রক্ষা করেছে
      বাংলা ভাষার মান।
এই বাংলা ভাষা যতদিন থাকবে
      তারা থাকবে অম্লান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“একুশ”

আপডেট টাইম : ০৯:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ শিবলী নোমান 
একুশের কারণেই আজ মোরা
       বাংলায় কথা বলি।
ভাষা আদায়ের জন্যই সেদিন
       লেগেছিল বুকে গুলি।
রফিক, শফিক, জব্বার, বরকত
       তাদের রক্তের দান।
আজ বাংলা মোদের প্রাণের ভাষা
        বাংলাই যেন প্রাণ।
রক্তের বিনিময়ে পেয়েছি মোরা
       প্রাণের বাংলা ভাষা।
এই বাংলায় ভাষায় কথা বলবো
       এটিই ছিল আশা।
তারা বাংলা ভাষা আদায়ের জন্য
          নেমেছিল রাজপথে।
এই ভাষার জন্যই সেদিন তারা
          দিয়েছিল বুক পেতে।
সেই বুকে রক্তে হয়েছিল সেদিন
       পীচঢালা পথ লাল।
তারা বাংলার আকাশে নক্ষত্র হয়ে
        থাকবে চিরকাল।
যারা জীবন দিয়ে রক্ষা করেছে
      বাংলা ভাষার মান।
এই বাংলা ভাষা যতদিন থাকবে
      তারা থাকবে অম্লান।