মো. শিবলী নোমান
(রচনাকাল: ১০ সেপ্টেম্বর,
সিঙ্গাপুর থেকে)
কতকাল যে দেখা হয় না
তোমার আমার সাথে।
তোমায় দেখার ইচ্ছা জাগে
এক জ্যোৎস্না রাতে।
থাকলে সাথে সেদিন হবে
এক স্বপ্নময়ী রাত।
জ্যোৎস্নার আলো ছড়িয়ে দিবে
পূর্ণিমার সেই চাঁদ।
রাতের আকাশে দেখা যাবে
মিটমিট করছে তারা।
তুমি পাশে থাকলে তখন
মনে ফেলবে সাড়া।
স্বপ্নগুলো ভাসিয়ে দিবো
সেই জ্যোৎস্নার মাঝে।
ঘুরে বেড়াবে স্বপ্নগুলো
চাঁদার ও মেঘের ভাঁজে।
কল্পনা সেই স্বপ্নগুলো
মধুর হয়ে থাকে।
চাঁদ ও তারা ইশারা করে
যেন তখন ডাকে।
ঘাসের উপর জোছনার আলো
বিছিয়ে দিবে তাতে।
এই স্বপ্নপূরণ হয় যেন
এক জ্যোৎস্না রাতে।

রিপোর্টার: 























