সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঐতিহ্যবাহী সলপের ঘোল উৎপাদনে নানা অনিয়ম, জরিমানা ২ লাখ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের দই, ঘোল, মাঠা ও ঘি তৈরিতে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযোগে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সলপ রেলওয়ে স্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান, সলপ রেলওয়ে স্টেশন এলাকায় দইঘরগুলোতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারের মতো অনিয়ম ধরা পড়ে।

এসব অপরাধে সলপ ঘোল এন্ড সাদেক খান দইঘরের মালিক আব্দুল মালেক খানকে ৫০ হাজার, সলপ দইঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার. সলপ মাঠা-ঘোল-দইঘরের মালিক আব্দুর রাজ্জাককে ১০ হাজার এবং সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেন।

প্রসঙ্গত, শত বছরের ঐতিহ্যবাহী সলপের ঘোল সারাদেশের মানুষের কাছে জনপ্রিয়। প্রতিদিন বিভিন্ন জেলার হাজারও মানুষ সলপের ঘোলের স্বাদ নিতে আসে। এছাড়াও এখানকার ঘোল-মাঠা সারাদেশের বিভিন্ন জেলায় এলাকায় সরবরাহও করা হয়।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উল্লাপাড়া বাজারের পৃথক অভিযান চালিয়ে নকল শিশুখাদ্য বিক্রির দায়ে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার ও মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

ঐতিহ্যবাহী সলপের ঘোল উৎপাদনে নানা অনিয়ম, জরিমানা ২ লাখ টাকা

আপডেট টাইম : ০৭:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬