সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

করণ জোহরের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, হাতছাড়া হতে পারে অস্কার

করণ জোহরের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, হাতছাড়া হতে পারে অস্কার। ছবি: সংগৃহীত

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর আবারও আইনি জটিলতায়। এবার তার প্রযোজিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া সিনেমা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা দাবি করেছেন, তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ নকল করেই এ সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

এই অভিযোগে করণ জোহর, আদর পুনাওয়ালার ধর্মা প্রোডাকশনস এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করতে যাচ্ছেন পূজা।

লেখিকার অভিযোগ কী? পুজা চাঙ্গোইওয়ালার দাবি, সিনেমাটি দেখার পর তিনি বুঝতে পারেন যে নির্মাতারা শুধু তার বইয়ের শিরোনামই চুরি করেননি, বরং গল্পের বড় একটি অংশ হুবহু নকল করেছেন। তিনি বলেন, ‘আমার উপন্যাস এবং ছবিটির বিষয়বস্তু—দুটিই ২০২০ সালের কভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবির দ্বিতীয়ার্ধে আমার উপন্যাসের বড় অংশ—দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি এবং ঘটনার ক্রম স্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে।’

আদালতে যাওয়ার আগে তিনি তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন। পূজা বলেন, ‘আমি জানি, এই পদক্ষেপের মাধ্যমে শক্তিশালী করপোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কিন্তু লেখকদের কাজ যখন অনুমতি ছাড়া আত্মসাৎ করা হয়, তখন নিজেদের সৃষ্টিকে রক্ষা করা জরুরি।’

নির্মাতাদের দাবি ও প্রতিক্রিয়া ছবির নির্মাতারা চুরির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিনেমার কাহিনি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি।

অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে ধর্মা প্রোডাকশনস প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

মামলায় যা চাওয়া হচ্ছে আইনি পদক্ষেপ হিসেবে পূজা ছবিটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞাসহ একাধিক দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—ছবিটির বিতরণ বন্ধ করা, নকল করা সব উপাদান অপসারণ, ছবির শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ।

সিনেমার খুঁটিনাটি নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ সিনেমায় অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর গত ২৬ সেপ্টেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে ছবিটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে চুরির অভিযোগ সিনেমাটির যাত্রাপথে বড় বাধা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

করণ জোহরের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ, হাতছাড়া হতে পারে অস্কার

আপডেট টাইম : ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫