সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এখনো অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার উড্ডয়নের সময় দুর্ঘটনায় পড়ে বিমানটি। এটি পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়ন করছিল, যা পেরু সীমান্তের কাছে অবস্থিত।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট ১২৮ আরোহী ছিলেন। এর মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনা এবং ২ জন জাতীয় পুলিশ সদস্য। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে আঘাত লাগে এবং পরে একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিমানটি আগুন ধরে বিস্ফোরিত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। বর্তমানে বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের জন্য প্রশাসনিক জটিলতাকে দায়ী করেছেন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ১৯৫০-এর দশকে চালু হওয়া এই ধরনের সি-১৩০ বিমান এখনও বিভিন্ন দেশে সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬

আপডেট টাইম : ১১:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬