সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক

নওগাঁ জেলার মানচিত্র

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শুরু হয়েছে কিশোর অপরাধ প্রতিরোধ অভিযান। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই অপ্রাপ্তবয়স্কদের চালিত ১৩টি মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সারা দেশের মতো নওগাঁ জেলাতেও কিশোর অপরাধ প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিন শহরের বিভিন্ন স্থান থেকে ১০ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে মুচলেকার মাধ্যমে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, অপ্রাপ্তবয়স্ক কিশোরদের কখনো মোটরসাইকেল চালাতে দেওয়া উচিত নয়। এতে দুর্ঘটনা বা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, কিশোর অপরাধ, ইভটিজিং বা কিশোর গ্যাং-সংক্রান্ত কোনো তথ্য নওগাঁ জেলার কোথাও পাওয়া গেলে পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০-১২৩৫০১ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে তথ্য বা ছবি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোর অপরাধ প্রতিরোধে নওগাঁয় বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক

আপডেট টাইম : ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬