সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সভাপতি শাহীন শেখ রঞ্জু, সাধারণ সম্পাদক শাহ আলম

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

কুড়িগ্রামে দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাহীন শেখ রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ শাহ আলম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের এনআর প্লাজার তৃতীয় তলায় এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নির্বাচনে ভোটাররা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫৭ জন। এর মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২৩টি পদে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৪৭টি মনোনয়নপত্র জমা পড়ে। পরে একটি মনোনয়ন প্রত্যাহার করা হয় এবং তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪৩ জন প্রার্থী ২০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচনের সব কার্যক্রম সম্পন্ন হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এর আগে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকদের কাছে ভোট চান এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

শুক্রবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে শাহীন শেখ রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ শাহ আলম নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বিনিময়কালে ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী তিন বছর ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়, বাজারের সার্বিক উন্নয়ন এবং সমিতির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সভাপতি শাহীন শেখ রঞ্জু, সাধারণ সম্পাদক শাহ আলম

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

আপডেট টাইম : ১১:৪৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬