সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

খালেদা জিয়ার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। ছবি : সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাচন অফিস থেকে মোর্শেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও প্রভাষক আশরাফ হোসেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একটি মোর্শেদ মিল্টনের নামে এবং অপরটির নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন বলেন, দলীয়ভাবে আমাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। তাই আপাতত মনোনয়নপত্র তোলা হয়েছে। পরবর্তী সব সিদ্ধান্ত দলীয় নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

এর আগে ২১ ডিসেম্বর এ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মনোনয়নপত্র উত্তোলন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বগুড়া-৭ আসনটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন হিসেবে পরিচিত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

খালেদা জিয়ার আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট টাইম : ১১:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫