লাখ লাখ মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান। বিকেল ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়।
এদিকে সিরাজগঞ্জে বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় অংশ নেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সেলিম ভুইয়া, আব্দুল কাদের, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন-অর-রশিদ খান হাসান, মুন্সী জাহেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপÍর সম্পাদক শেখ এনামুল হক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী অংশ নেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান বলেন, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জানাযায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি সহযোগী সংগঠনের নেতকর্মীরা প্রিয় নেত্রীর জানাযায় অংশ নেন।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















