সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান বলেছেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ হলেও জনগণের হৃদয়ে সুস্থভাবেই আছেন। তাঁর নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর সুস্থতা ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের ধানবান্ধি মহল্লায় প্রয়াত এম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন, জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দীন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, থানা বিএনপি নেতা আবু কায়েস ভুইয়া (কর্ণেল), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আকাশ খন্দকারসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, শামিম হোসেন, মোঃ আরিফ, মোঃ মাসুদ, জাকির হোসেন, অলি আহমেদ এবং বিএনপি নেতা নজরুল ইসলাম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও জেলা তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ। দোয়া মাহফিলে অংশ নেন পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শ্রমিক নেতা নাঈম ও যুবনেতা রিপন, সুরুত, হাবিব, পাপ্পু। মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, স্বপ্না পারভীন, মাহমুদা, পারুল, সীমা প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















