সিরাজগঞ্জ শাহজাদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় শাহজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ যোহর পৌর রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, সদস্য সচিব খন্দকার মাসুদ রানা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্যাকুলতা ও গভীর আবেগের সুর ধ্বনিত হয়। নেতাকর্মীরা বলেন, দেশমাতার সুস্থতা আমাদের জাতীয় প্রার্থনা ,তিনি দ্রুত আরোগ্য লাভ করে দেশের মানুষকে আবারও আলোকিত করুন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















