সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭৩ বছর বয়সী এক কৃষককে বাড়ির গোয়ালঘরে ঢুকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কৃষকের বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আহত কৃষকের নাম খোকন মিয়া (৭৩)। তিনি গজারিয়া উপজেলার নতুন চরচাষী এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

পরিবারের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশীদের সঙ্গে খোকন মিয়ার তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে মো. মজিবুর রহমান (৪০), নজরুল (৪০), মো. নিজা (৩২), বিল্লাল হোসেন (২৩), মো. সোহান (২১), আজিজুল, জামাল (৩০), আলামিন (৩৫), রজ্জব আলী (২৫), মো. শুভ (২০), মো. ফরহাদ (২১), মো. ইয়াকুব (১৯), মো. রোমান (২১) ও মইকাসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়ির গোয়ালঘরে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, এ সময় মজিবুর রহমান লোহার রড দিয়ে খোকন মিয়ার মাথা লক্ষ্য করে আঘাত করলে তা তাঁর মুখে লাগে। নজরুল বাঁশের লাঠি দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করলে হাঁটুর নিচের হাড় ভেঙে যায়। পরে কয়েকজন মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

খোকন মিয়াকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী কোহিনুর বেগম (৪৫), ভাতিজি কনিকা আক্তার (১৬), প্রতিবন্ধী ছেলে রিফাত মিয়া (২১), পুত্রবধূ মুক্তা আক্তার (৩৩) ও ইলমা আক্তার (২২)।

পরিবারের অভিযোগ, হামলার সময় আলামিন কোহিনুর বেগমের গলায় থাকা প্রায় আট ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এছাড়া শুভ মুক্তা আক্তারের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরে আহতরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। খোকন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে খোকন মিয়া বলেন, “আমি কোনো ঝামেলা করতে চাইনি। আমাকে এভাবে মারধর করা হয়েছে। আমার পা ভেঙে গেছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আহত রিফাত মিয়া, কোহিনুর বেগম, ইলমা আক্তার ও মুক্তা আক্তারও ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় খোকন মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫) বাদী হয়ে গজারিয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মারধর, গুরুতর জখম, স্বর্ণের চেইন নিয়ে যাওয়া, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

আপডেট টাইম : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬