মুন্সিগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়ন চরপাথালিয়া পাইমারি স্কুল মাঠে চরপথালিয়া গ্রামের জনগণের এক দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদ কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানটি আয়োজন করেন চরপাথালি গ্রামের কৃতি সন্তান সাবেক যুবদলের সদস্য ঢাকা মহানগর উওরের মো উজ্জ্বল ভূঁইয়া,
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক সদস্য সচিব সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম ভিপি মাসুম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম গেয়াস উদ্দিন,সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক,উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার,ভবেরচর ইউনিয়ন বিএনপি,র সদস্য সচিব নুরুল আমিন সরকার,সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন,পরে নেতা কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















