সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, জব্দ ৪০ হাজার মিটার জাল

মুন্সিগঞ্জের গজারিয়ায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের মধ্যে দুজনকে যথাক্রমে ১৫ দিন ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১০ অক্টোবর) মেঘনা নদীর ভাটি বলাকি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌ-পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে মা ইলিশ শিকারের অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ১৫ দিন ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সামাদ জানান, মা ইলিশ সংরক্ষণে নদীতে অভিযান অব্যাহত থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

গজারিয়ায় মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, জব্দ ৪০ হাজার মিটার জাল

আপডেট টাইম : ০৮:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬