প্রতিবেদক, হাকিমপুর (দিনাজপুর)। জনতার কণ্ঠ.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠনকৃত অর্থ ফেরত আসবে, আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে এবং সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুরের বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।
সভায় অন্যান্যদের মধ্যে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা সিনিয়র সহসভাপতি মো. শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক রেজা আহম্মেদ বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় নেতারা দলের সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয় তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাব দেন।

রিপোর্টার: 



















