সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গুলশানে চাঁদাবাজি, আরেক আসামি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 29

জনতার কন্ঠ ডেস্ক:

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির আরেক আসামি জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করেছে ডিবি।

গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদসহ পাঁচজন। সেদিনই গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেন শাম্মীর স্বামী আবু জাফর। সেই মামলার দুই নম্বর আসামি অপু।

মামলায় বলা হয়েছে, সেদিন ঘটনাস্থন থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু। এছাড়া এই মামলায় গ্রেপ্তার অন্য অভিযুক্তরা হলেন- গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। এদের মধ্য প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড বর্তমানে চলমান।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

গুলশানে চাঁদাবাজি, আরেক আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫