সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার Logo হলুদ রঙের বিরল মাছ দেখে বিস্মিত বিজ্ঞানীরা Logo জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি রুনা লায়লা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। জীবনের ৭৪ বছর পূর্ণ করে জন্মদিনে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও অনেক দিন গান করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই বরেণ্য শিল্পী।

ভক্ত-অনুরাগীদের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘তোমাদের জন্যই আজকের এই আমি। সৃষ্টিকর্তার কাছ থেকে গান গাওয়ার যে উপহার পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি পরিতৃপ্ত। তোমাদের জন্য যেন আরও অনেক দিন গান করে যেতে পারি, এটাই চাওয়া।’

ভিডিওর পাশাপাশি লিখিত এক বার্তায়ও নিজের অনুভূতির কথা জানান শিল্পী। সেখানে তিনি লেখেন, ‘প্রতি বছর এই দিনে, ঠিক রাত ১২টা বাজলেই মনে পড়ে যায়, জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল, বয়স আরও এক বছর বাড়ল। কিন্তু সেই সঙ্গে কি একটু বেশি জ্ঞানীও হলাম? কে জানে! তবে একটা বিষয় আমি নিশ্চিতভাবে জানি, আর তা হলো তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো! এত ফোন, এত মেসেজ, এত দোয়া আর শুভকামনা! আমি সত্যিই ভীষণ, ভীষণ ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর, অসাধারণ একটা জীবন উপহার দিয়েছেন। এই আশীর্বাদকে আমি কখনোই স্বাভাবিক বা অবধারিত বলে মনে করি না। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ।’

বার্তার শেষে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও অনেক জন্মদিন সবার সান্নিধ্যে কাটানোর আশা ব্যক্ত করেন রুনা লায়লা।

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। বাবার চাকরির সুবাদে আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে পাকিস্তানের লাহোরে চলে যান তিনি। সেখানেই তার সংগীতচর্চার শুরু। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’র ‘গুড়িয়াসি মুন্নি মেরি’ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার। এরপর পাকিস্তান টেলিভিশনেও নিয়মিত গান পরিবেশন করেন।

সত্তরের দশকের শুরুতে বাংলা ও হিন্দি গানে যাত্রা শুরু করেন এই শিল্পী। বলিউডে তার গাওয়া ‘ও মেরা বাবু ছেল ছাবিলা’ ও ‘দমা দম মাস্ত কালান্দার’ গান দুটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। দীর্ঘ সংগীতজীবনে বাংলা, হিন্দি ও উর্দুসহ ১৭টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি।

গান রেকর্ডিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম রয়েছে রুনা লায়লার। সুরকার নিসার বাজমির সুরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে প্রতিদিন ১০টি করে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাতবার শ্রেষ্ঠ গায়িকা ও একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। অর্জন করেছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। এ ছাড়া ভারত ও পাকিস্তান থেকেও নানা সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত কিংবদন্তি রুনা লায়লা

আপডেট টাইম : ০১:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬