সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত বলেছেন, সৌরবিদ্যুৎ স্থাপনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী গ্রীষ্মের আগেই এ খাত থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের কোনো রাজনৈতিক কার্যালয়ে এটিই প্রথম সৌর প্যানেল স্থাপন।

প্রতিমন্ত্রী জানান, সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে উক্ত কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে। প্যানেলটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্থাপিত। নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও রয়েছে।

তার মতে, তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে স্থাপন ব্যয় উঠে আসবে বলে তার ধারণা। এ উদ্যোগ অনুসরণে অন্য রাজনৈতিক দলগুলোও নিজ নিজ কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনে আগ্রহী হবে বলে তিনি আশা করেন

মানুষের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকার এ খাতে নীতি সহায়তা দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌর বিদ্যুতে রূপান্তর করা হবে। এতে ডিজেল ও বিদ্যুতের ওপর চাপ কমবে এবং কৃষকের উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬