সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদ্যালয়ের সামনে থেকে ওই তিনজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

পরে আটক তিনজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার মতো ঘটনা তাদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে। বিশেষ করে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড উদ্বেগের সৃষ্টি করে।

অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিয়মিত পুলিশি নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

আপডেট টাইম : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬