সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা আদায়ের অভিযোগ ও হত্যা চেষ্টা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার চান্দাইকোনা তাতবাড়ী গ্রামের মৃত ছাইফ উদ্দিনের ছেলে মো. ফিরোজ উদ্দিন এবং কয়ড়া গ্রামের মো. ওমর আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল মাজেদ ওরফে টুকু।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিনকে শনিবার বিকেলে চান্দাইকোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, হত্যা চেষ্টা মামলার আসামি মো. আব্দুল মাজেদ ওরফে টুকুকে একই দিন দুপুরে কয়ড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘ফিরোজ উদ্দিনকে চাঁদা আদায়ের অভিযোগে এবং আব্দুল মাজেদ ওরফে টুকুকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদা আদায় ও হত্যা চেষ্টা মামলায় রায়গঞ্জে দুই আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬