সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
গোসলে নেমে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে চরচাকলা গ্রামে শোকের মাতম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে নদীতে  ডুবে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় শোকের মাতম বইছে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে।
 শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চরচাকলা মরা নদীর বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একসাথে ৫ জন মেয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো, চরচাকলা গ্রামের নিজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া( ৮), মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯) শফিকুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)।
স্থানীয়রা জানায়,  শুক্রবারের জুমার নামাজের সময় তার বাড়ির পাশে  একই সাথে খেলা করছিল এবং বাড়িতে না জানিয়ে একসাথে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে ৫ জন একসাথে পানিতে ডুবে মারা যায়।
গ্রামের বাসিন্দা কবিরুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের সময় হাওয়াই  গ্রামের মানুষ নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। মহিলারা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলে, এমন সময় তারা একসাথে খেলতে খেলতে নদীতে নেমে পড়ে এবং তারা কেউ সাঁতার কাটতে জানতো না এবং একসাথে একই জায়গায় পানিতে মৃত্যুবরণ করে।
একই গ্রামের ৫ জন ডুবে মৃত্যু মৃত্যুবরণ করে মাসুদ আলীর  দুই মেয়ে, নেজাম আলীর দুই মেয়ে এবং শরিফুল  ইসলাম এর এক মেয়ে, পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু একে একে পাঁচ জনকেই পানির নিচ থেকে উদ্ধার করা হয়, কিন্তু তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় অভিজ্ঞ মহল বলছেন, বন্যার পানি ও নদী-খাল বেস্টিত এলাকায় শিশু-কিশোরদের নিরাপত্তায় অভিভাবকদের আর সতর্ক থাকা জরুরী। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ জলাশয় ও নদীতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়দের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলে নেমে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে চরচাকলা গ্রামে শোকের মাতম

আপডেট টাইম : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬