সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এসএসসি টেস্ট পরীক্ষা স্থগিত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় পরীক্ষা কমিটির সব সদস্যকে শোকজ করা হয়েছে।

জানা গেছে, পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্নপত্রও বাতিল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, রোববার (২৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জনি ফটোকপি দোকান থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। পরে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হলেও সেটিও ফাঁস হওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার পর সহকারী কমিশনার মির্জা শহিদুল ইসলাম ওই দোকানে অভিযান চালান। বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফুন নাহার।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যালয় থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা কমিটির সব সদস্যকে শোকজ করা হয়েছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত গণিত পরীক্ষা বাতিল করা হয়নি। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এসএসসি টেস্ট পরীক্ষা স্থগিত

আপডেট টাইম : ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬