সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চুরি, ছিনতাই ও মাদক দমনে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী পুলিশের

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে চেকপোস্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক।
চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্টগুলো ঘুরে দেখেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ ইব্রাহীমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার বলেন, “চুরি, ছিনতাই, মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।”
নোয়াখালী জুড়ে পুলিশের এ কঠোর নজরদারি ও ধারাবাহিক তৎপরতায় জনমনে স্বস্তি ফিরেছে, সাধারণ মানুষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চুরি, ছিনতাই ও মাদক দমনে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী পুলিশের

আপডেট টাইম : ০৬:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫