সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চৌহালীতে ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • 174

প্রতিবেদক, চৌহালী (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাটে পাচারের সময় নৌকার মধ্য থেকে চালগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া জালালপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের চাল। এসব চাল অবৈধভাবে বিক্রি করা হয়েছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার চাল জব্দ করে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চৌহালীতে ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

আপডেট টাইম : ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫