সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ছিনতাইকারীদের তাণ্ডবের শিকার সিএনজি অটোরিকশা

গাজীপুরের টঙ্গীতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (০৫ মে) ভোরে স্টেশন রোড এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ছিনতাইকারী ঘটনাস্থলে আসে। তাদের হাতে ধারালো চাপাতি ছিল। তারা ফ্লাইওভার ব্রিজের নিচে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুই পথযাত্রীর ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারীরা। চাপাতির মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে দ্রুত সিএনজিতে করে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে ভোর ও রাতের সময় চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে পথচারীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটি আমরা দেখেছি। ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ছিনতাইকারীদের তাণ্ডবের শিকার সিএনজি অটোরিকশা

আপডেট টাইম : ০৩:৫৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬