সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বীর মুক্তিযোদ্ধা একেএম নাসির উদ্দীন কালুর তুলনা তিনি নিজেই: শরীয়তপুরে তাঁর পরিচয় তাঁর কর্মে Logo ৫ বছর পর সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার Logo পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি Logo চার অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন Logo সেনবাগে ৬২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার, জব্দ মিনি ট্রাক Logo দুই মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা Logo ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট Logo ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি Logo পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা

নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপে ছিনতাইয়ের ঘটনার আট ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় উপজেলা কৃষক দলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার চৌদ্দমাইল ব্রিজ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার বাগানবাড়ি গ্রামের রবিন (২৫), রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের মুন্না (২৪) এবং ডিমজাউন গ্রামের সোহেল রানা (২৫)। রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক। মুন্নার বিরুদ্ধে চুরিসহ তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোহেল রানা পিকআপটির চালক এবং পুলিশি তদন্তে তাঁকে ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের আব্দুল বারি মণ্ডলের ছেলে আব্দুল আলিম (৩৪) মহাদেবপুরে সরকারি গোডাউনের পাশে নাসির মাস্টারের দোকানঘর ভাড়া নিয়ে ভাঙারি ব্যবসা করেন। মঙ্গলবার তাঁর দোকানের ম্যানেজার ও চাচাতো ভাই মজনু মিয়া (৩৫) এবং পিকআপচালক সোহেল রানা বগুড়া থেকে ভাঙারি মালামাল বিক্রির ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন।

পথে চৌদ্দমাইল ব্রিজ এলাকায় পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা চালক সোহেলকে হালকা মারধর এবং ম্যানেজার মজনুকে ব্যাপক মারধর করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মজনুর অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ, নওহাটা পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান শুরু করেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় প্রযুক্তিগত তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মুন্নাকে তাঁর গ্রামের বাড়ি রামচন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিনকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ে ব্যবহৃত নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর হাসপাতাল থেকে পিকআপচালক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন চালক সোহেল ও মুন্না। আর ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালন করেন রবিন। তাঁরা তিনজন মিলে গত এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।

তিনি আরও বলেন, নওগাঁ জেলা পুলিশ সড়কে ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ আইন অনুযায়ী কঠোরভাবে দমন করবে।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক রবিনকে দল থেকে বহিষ্কার করা হবে।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা একেএম নাসির উদ্দীন কালুর তুলনা তিনি নিজেই: শরীয়তপুরে তাঁর পরিচয় তাঁর কর্মে

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা

আপডেট টাইম : ০৫:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬