সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট Logo ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমতি Logo পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি Logo স্বাস্থ্যসেবার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আজহার Logo জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ইকবাল সোবহান চৌধুরীকে Logo জামায়াতের দ্বারে দ্বারে ঘুরেও চাকরি মেলেনি, পাশে দাঁড়ালেন শাহে আলম Logo পরীমনির আচরণে ক্ষুব্ধ সাংবাদিকরা Logo অনুমোদনহীন মৎস্য আড়তে মিললো ২৬ মণ নিষিদ্ধ পিরানহা Logo লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: এপি

সুদীর্ঘ ২৩ বছরের সম্পর্কের ইতি। পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি।

পর্তুগালের অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আগে দেশের জার্সিতে একের পর এক নজির গড়েছেন তিনি। ইউরো জয় থেকে নেশনস লিগের ট্রফি- পর্তুগিজ ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন সিআর সেভেন। বিদায়ী বার্তায় সিআর সেভেন বলেন, ‘পর্তুগালের মানুষকে জানাতে চাই, জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসে গেছে। ২৩ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য হয়েছে আমার।’

রোনালদো যুগের অবসান, পর্তুগালের জার্সিতে শেষ অধ্যায়টা কেমন ছিল
নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর আর পর্তুগালের জার্সিতে দেখা যাবে না তাকে। ৪১ বছর বয়সি তারকা বিদায় নিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। সেই দলে ছিলেন সিআর সেভেন। ২০১৮-১৯ এবং ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগও জিতেছে পর্তুগাল। গত দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্বটা খুব মসৃণ ছিল না। গত অক্টোবরে জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন রোনালদো। কোচের সঙ্গে ঝামেলায় হঠাৎ পর্তুগাল শিবির ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের শেষ ম্যাচে পর্তুগাল কোচ মাঠে নামাননি রোনালদোকে। মাঠে নামানোর জন্য ওয়ার্মআপ করানোর পরও তাকে মাঠে নামানো হয়নি। ডেনমার্কের বিরুদ্ধেও তাকে রিজার্ভ বেঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তিনি শিবির ছেড়ে বেরিয়ে যান। যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে যায় ফুটবলবিশ্বে।

এরপর পর্তুগালের ফুটবল সংস্থা তাকে ৩০ দিনের জন্য নির্বাসিত করে। সেই শাস্তি মেনে নিয়েছিলেন রোনালদো। সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। জেসুস অবশ্য দু’জনের মধ্যে কোনও সংঘাতের কথা অস্বীকার করেছিলেন। দল নির্বাচন যে সম্পূর্ণ তার দায়িত্ব, সেটাও স্পষ্ট করে দেন পর্তুগাল কোচ। রোনালদোর শিবির ছাড়ার ঘটনায় তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটল অবসরের ঘোষণায়।

পর্তুগালের হয়ে রোনালদোর অভিষেক হয়েছিল ২০০৩ সালের আগস্টে। প্রতিপক্ষ ছিল কাজাখস্তানের। তার পর থেকে ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে, সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট

পর্তুগালের জার্সিতে রোনালদোর ২৩ বছরের অধ্যায়ের সমাপ্তি

আপডেট টাইম : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬