সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? Logo দেড় কোটি টাকার পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দিল হিলি কাস্টমস Logo ফেসবুকে স্ত্রীর ছবি প্রকাশের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড Logo স্বর্ণের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, ২০ লাখ টাকায় যুবদল নেতা শাকেরকে হত্যা Logo খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo সিংড়ায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবি, কোর্ট মার্শালে ভারতীয় নৌবাহিনীর দুই কর্মকর্তা Logo ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফও পুলিশ হেফাজতে Logo ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ির শয়নকক্ষে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার Logo ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩; উদ্ধার করা হয়েছে ৯লাখ ৩হাজার টাকা

ছিনতাই-চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রুবেল ও জোটন

ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি বিগার রুবেল ও রিয়াজ ওরফে জোটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিগার রুবেলের বিরুদ্ধে ১০টি এবং জোটনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রুবেল (৩০) ওরফে বিগার রুবেল এবং রিয়াজ (২৫) ওরফে জোটন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর-১৪, তারিখ ২৩ অক্টোবর ২০২৬) ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

এ সময় মোহাম্মদপুরের নবীনগর এলাকা থেকে বিগার রুবেল ও জোটনকে গ্রেপ্তার করা হয়।

এডিসি আরও জানান, গ্রেপ্তার বিগার রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, মারামারি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

একই ধরনের অভিযোগে রিয়াজ ওরফে জোটনের বিরুদ্ধে রয়েছে ছয়টি মামলা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণ, নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?

ছিনতাই-চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রুবেল ও জোটন

আপডেট টাইম : ০২:৪৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬