সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় প্রাণ গেল কৃষকের

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে বিষক্রিয়ায় জয়দেব সরকার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জয়দেব ওই গ্রামেরই মৃত অনঙ্গ মোহন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুখে সুরক্ষা মাস্ক ছাড়াই জয়দেব তার নিজের রোপা আমন খেতে কীটনাশক প্রয়োগ করেন।  কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাড়ির দিকে ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে একজন গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কুসুম্বী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রফিকুল ইসলাম ও দুলাল হোসেন নামে দুই কৃষক অভিযোগ করে বলেন, “ওয়ার্ড পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা শুধু কাগজে-কলমেই কাজ করেন। কৃষকদের সচেতন করার জন্য তাদের কোনো কর্মসূচি চোখে পড়ে না। যার ফলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো।
“তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী। তিনি বলেন, “আমরা বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ স্কুল এবং মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের নিয়মিত সচেতন করে থাকি।
মুখে মাস্ক ও চোখে চশমা পরে সকালে বা বিকেলে বাতাসের বিপরীতে কীটনাশক প্রয়োগ করার জন্য তাদের বারবার সতর্ক করা হয়। কিন্তু অনেক কৃষকই এই নিয়ম মানতে চান না এবং নিজেদের মতো করে কীটনাশক প্রয়োগ করেন, যার ফলে নানা ধরনের বিপত্তি ঘটে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় প্রাণ গেল কৃষকের

আপডেট টাইম : ০৯:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫