সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে? Logo ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক Logo প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল

কান ধরে উঠবস করানো হয় তরুণদের। ছবি: ভিডিও থেকে নেওয়

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশায় কয়েকজন তরুণকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ধর্মপাশা উপজেলার ৫ নম্বর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণকে উপস্থিত লোকজনের সামনে কান ধরে উঠবস করতে দেখা যায়। তবে কার নির্দেশে এবং কী কারণে তাদের এভাবে শাস্তি দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রথমে ঝুটন দাস নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন। পরে ফরহাদ আহমেদ ও সেলিম আহমেদও ভিডিওটি শেয়ার করেন। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাঁর নজরে এসেছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। গ্রামের লোকজন মিলে যদি কোনো সালিশ করে থাকে, সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে কোনো অপরাধ সংঘটিত হলে কেউ আমার কাছে এলে সে বিষয়গুলো আমি দেখব।

ঘটনার প্রকৃত কারণ, ভুক্তভোগী তরুণদের বক্তব্য এবং তাদের কান ধরে উঠবস করানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও বক্তব্য জানার চেষ্টা চলছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ১২:৩৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬