সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর Logo বাথরুমে বৈঠক ঘিরে চাঞ্চল্য, তিন গোয়েন্দা সংস্থার মাঝে এক গুপ্তচর Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে?

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।
সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন শিক্ষার্থীর

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন

আপডেট টাইম : ১২:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬