সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন Logo ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তেজনা, তরুণদের উঠবসের ভিডিও ভাইরাল Logo এসএসসির কৃতী ১১০০ শিক্ষার্থী পাচ্ছে সরকারি ল্যাপটপ Logo ‘আন্দোলনে অংশ নেব আমরা, সুবিধা ভোগ করবে অন্যরা-এটা হতে পারে না’ Logo স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হলো সফর Logo যেভাবে অভিনয় জগতে নিজের জায়গা করে নেন সোহেল খান Logo শেখ হাসিনার দেশে ফেরার খবর দেওয়া মোজাম্মেল আলী কে? Logo ‘রামায়ণ’ ও ‘কেজিএফ ২’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক Logo প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না

ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: জনতার কণ্ঠ গ্রাফিক্স।

সিরাজগঞ্জে খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সদর উপজেলা শাখার উপদেষ্টা ভিপি মনজুর রহমান বকুল এবং একই সংগঠনের সহ-সভাপতি ও খোকশাবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বাহিরগোলা রোডে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ শেখের নেতৃত্বে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ভিপি মনজুর রহমান বকুল অভিযোগ করে বলেন, গত শনিবার সকাল ১১টার দিকে ভাসানী মিলনায়তনে বিএনপি নেতাদের উপস্থিতিতে খোকশাবাড়ী ইউনিয়নের প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার ফিরোজের নেতৃত্বাধীন একটি পেটোয়া বাহিনী সাধারণ সম্পাদক প্রার্থী মিলন সরকারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকেসহ মিলন সরকারের সমর্থকদের হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। হামলায় মিলন সরকারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে তাঁরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

তিনি আরও বলেন,  ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে তাঁর বিজয়ের সমর্থন ও আলোচনা বেগবান থাকায় প্রতিপক্ষ বাহিনী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এর আগেও চর শৈলাবাড়ী এলাকায় তাঁকে ও মিলন সরকারকে হামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি এ বিষয়ে দলীয় নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ শেখ বলেন, হামলার ঘটনার নিন্দা, সংগঠনের অবস্থান এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবী।

সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি এস এম ছোহেল রানা ফরহাদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন স্বপন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত, দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী ও তাঁদের সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ, থানা ও জেলার নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতারকণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী, তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন

ভিপি মনজুর রহমান বকুল ও মিলন সরকারের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১২:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬